নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ঠিক চার দিন আগে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।

 

তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার রাত ১১টায় ফতুল্লার ভুঁইগর এ টু জেড স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় মজলিসের আমির ও ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতা মামুনুল হক এই ঘোষণা দেন।

তার এই ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে ১১দলীয় জোটের প্রার্থিতা নিয়ে ধোঁয়াশার অবসান হয়েছে। সেই সঙ্গে তাদের শক্তি আরো বেড়েছে। এ সময় মঞ্চে এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ছাড়াও সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য মামুনুল হক বলেন, ‘নারায়ণগঞ্জের দুটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দেওয়া হয়েছিল। এর মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে আমাদের প্রার্থী থাকলেও আমাদের নির্বাচনের জরিপ অনুযায়ী দেখতে পেয়েছি, আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। তাই আমরা আসন হারাতে চাই না। সে কারণেই জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেন ভূঁইয়া আমাদের ১১দলীয় জোটের প্রার্থী।