
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে আড়াইহাজার বিএনপির ঘাঁটি।”
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবেই এই নির্বাচন এসেছে। আড়াইহাজারকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ডাকাতমুক্ত করে একটি আধুনিক, প্রগতিশীল ও উন্নত মডেল আড়াইহাজার উপজেলা গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারবাসীর উন্নয়নে রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, মা-বোনদের জন্য বৈধ গ্যাস সংযোগ এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে আড়াইহাজারকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, “অনেকে অভিযোগ করেন আমাকে ফোনে পাওয়া যায় না। ইনশাল্লাহ, নির্বাচিত হলে তরুণ সমাজের জন্য একটি এবং সাধারণ জনগণের জন্য একটি আলাদা নাম্বার চালু করবো, যেখানে সার্বক্ষণিকভাবে তাদের সমস্যা ও অভিযোগ জানাতে পারবে।”
জনসমাবেশে বিএনপির নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো মাঠ।
এ সময় স্লোগান দেওয়া হয় “তারেক রহমানের সালাম নিন, আজাদ ভাইয়ের সালাম নিন,” “ধানের শীষে ভোট দিন,”“আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন,” “লাগারে লাগা, ধান লাগা।”
সমাবেশ সফল করতে দুপুর থেকেই আড়াইহাজার উপজেলা, আড়াইহাজার ও গোপালদী পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ ঢাক-ঢোল বাজিয়ে মিছিল সহকারে জনসমাবেশে অংশ নেন।
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য লুৎফর রহমান আব্দু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল,আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন,আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম রাকিব, সাদেকুর রহমান সাদেক, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :