
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের বন্দরে যৌতুকের দাবিতে স্ত্রী মুন্নী (৩৩) ও শ্যালিকা(২০)কে হত্যার চেষ্টায় কুড়াল দিয়ে নৃশংসভাবে কুপিয়েছে পাভেল ওরফে আলো নামে পাষন্ড এক স্বামী। ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে থানার বন্দর রূপালী আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদেরকে গুরুতর অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে থানায় মামালার প্রস্তুতি চলছে। আহতের পারিবারিক সূত্র জানায়,সুদূর পিরোজপুর জেলার কাউখালি থানাধীন পারশাতুলিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলের সঙ্গে একই এলাকার রুহুল আমিন খন্দকারের মেয়ের বিগত ১৭ বছর আগে বিয়ে হয়। তারা দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ বন্দরের রূপালী আবাসিক এলাকার ৫নম্বর গলির ফারজানা আক্তার রানুর বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিল। ভাড়া থাকা অবস্থায় পাভেল ওরফে আলো বেশ কিছুদিন ধরে স্ত্রীর কাছে লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল।
১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকেই পাভেল যৌতুকের জন্য চাপ সৃষ্টি করলে এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। স্ত্রী মুন্নী পাভেলের দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে পাভেল ক্ষিপ্ত হয়ে খাটের নিচে থাকা লোহার কুড়াল দিয়ে স্ত্রী মুন্নীর মাথায় আঘাত করে। মুন্নীকে উপর্যুপরি কোপাতে দেখে তার ছোট বোন মুক্ত তাকে উদ্ধারে এগিয়ে এলে যৌতুকলোভী পাভেল তাকেও কুড়াল দিয়ে বেশ কয়েকটি আঘাত করে। কুড়ালে আঘাতে রক্তাক্ত জখম হয়ে মুন্নী-মুক্তা ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পাষন্ড স্বামী পাভেলকে আটক করে এবং আহকদেরকে ধরাধরি করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে কুড়ালসহ যৌতুকলোভী পাভেলকে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :