মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোমেন বহিষ্কার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন / ১০০০
মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোমেন বহিষ্কার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস এম মোমেনকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মজিবর রহমান এর নির্দেশে মহানগর তাঁতীদলের আহ্বায়ক মকবুল হোসেন ও সদস্য নবী নূর তাকে বহিষ্কার করেন।
মহানগর তাঁতীদলের আহ্বায়ক মকবুল হোসেন মুঠো ফোনে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ের কেন্দ্র থেকে এস.এম মোমেনকে বহিষ্কারের আজকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করব জিয়ারতে অবস্থান করছি। বিকেলে এসে আমরা সংগঠনের প্যাডে লিখিত ভাবে তার বহিষ্কার আদেশ প্রকাশ করবো