নারায়ণগঞ্জে কিশোর রাকিব নিখোঁজ, সন্ধান চায় পরিবার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১১:২০ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে কিশোর রাকিব নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নারায়ণগঞ্জ শহরের চেম্বার রোডের ৬ নম্বর সনাতন পাল লেন এলাকার একটি বাড়ির কেয়ারটেকার মো. রাকিব (১৫) গত ২১ ফেব্রুয়ারি ইফতারের পর থেকে নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, তারাবির নামাজের আগমুহূর্তে বাড়ির মালিকের কক্ষের আলমারি থেকে নগদ ৫ হাজার টাকা নিয়ে সে নিরুদ্দেশ হয়। এ ঘটনায় বাড়ির মালিক মো. আসাদ আহমেদ (আসাদ) নারায়ণগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিখোঁজ রাকিব নোয়াখালী জেলার কবিরহাট থানার ৩ নম্বর ধানসিড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. বাবুল।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. রাকিব দীর্ঘ তিন বছর ধরে উক্ত বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করে আসছিল। তবে তিনি প্রায়ই বাড়ির মালিককে না জানিয়ে বাসা থেকে চলে যেতেন। পরে খোঁজ নিয়ে তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করলে তারা জানাতেন, রাকিব গ্রামের বাড়িতে রয়েছে। এভাবে কয়েকবার বুঝিয়ে তাকে পুনরায় নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়।

সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি ইফতারের পর নগদ ৫ হাজার টাকা নিয়ে সে আবারও নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রাকিবের পিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রাকিব গ্রামেও ফিরে যায়নি।

এ অবস্থায় গত ২৪ ফেব্রুয়ারি বাড়ির মালিক নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কেউ নিখোঁজ রাকিবের কোনো সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৩০৫৪৯৮৩৭৩