রূপগঞ্জে সালমা হত্যা মামলার প্রধান আাসামী মফিদুল নারীসহ গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে সালমা হত্যা মামলার প্রধান আাসামী মফিদুল নারীসহ গ্রেফতার

রূপগঞ্জে সালমা হত্যা মামলার প্রধান আাসামী মফিদুল নারীসহ গ্রেফতার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলর ভুলতায় বসবাসকারী ও গার্মেন্টস কর্মী সালমা হত্যা মামলার প্রধান আসামী, নারীলোভী ভন্ড প্রতারক মফিদুল ইসলামকে(৫৮) ও নীলা ইসলাম(৩২) নামের এক মহিলাসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার ( ৪মার্চ ) সোনারগাঁ থানার মদনপুরের ইষ্ট টাউন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদেরকে নারী ও শিশু নির্যাতন আইনে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায় , সোনারগাঁ উপজেলার বিষ্ণাদী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতায় বসবাস করে বিভিন্ন স্থানে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। সে বিভিন্ন নারীদের সঙ্গে একাধিক পরকীয়া করে আসছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও হত্যাসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি মফিদুল ইসলাম বিয়ের প্রলোভনের বিরোধকে কেন্দ্র করে মাদারীপুর জেলার চরফকিরা গ্রামের খালেক মিয়ার মেয়ে রূপগঞ্জের সিনহা গার্মেন্টস কর্মী সালমা আক্তারকে(২৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পুলিশ তার মরদেহ তারাবো পৌরসভার পদ্মা টেক্সটাইলের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করে। রূপগঞ্জ থানার মামলা নম্বর-২(৩)২০০৬। মফিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা রয়েছে। মামলা নম্বর-৩৮(২)২০২৬।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, নারীলোভী ভন্ড প্রতারক ও একাধিক মামলার আসামী মফিদুল ইসলাম ও সোনারগাঁ থানার ভট্টপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে নীলা ইসলামকে(৩২) গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।