নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটি ঘোষনা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটি ঘোষনা

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটি ঘোষনা

 

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটি ঘোষনা করা হয়েছে।

জেলার সভাপতি হয়েছেন সোনারগাঁওয়ের মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারন সম্পাদক হয়েছেন নগরীর ১৮নং ওয়ার্ডের নলুয়াপাড়ার জামির হোসেন রনি।

মহানগর কমিটির সভাপতি হয়েছেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি নগরীর ১২নং ওয়ার্ড চাষাড়ার মো: জুয়েল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নগরীর ১৬নং ওয়ার্ডের দেওভোগ এলাকার কায়কোবাদ রুবেল।

কমিটির অন্যান্যরা হলেন,জেলার

সাংগঠনিক সম্পাদক হয়েছেন জুয়েল খান,প্রচার সম্পাদক সুমন প্রধান,দপ্তর মাহমুদুল হাসান ও উপ দপ্তর-সম্পাদক হয়েছেন শিহাব আহমেদ আরাফাত৷

আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই দুই কমিটির অনুমোদন দেন।