
অন্তবর্তী সরকার হামের টিকা প্রদান করলে রোগ ছড়িয়ে পড়তো না : দিপু ভুইয়া
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেছেন, হাম-রুবেলা রোগ নিয়ে নারায়ণগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ বুস্টার ডোজ মজুত রয়েছে। তিনি বলেন, বিগত অন্তবর্তীকালীন সরকার সময়মতো হামের বুস্টার ডোজ টিকা প্রদান করলে এ রোগ এভাবে ছড়িয়ে পড়তো না।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সরকারি সফরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জে দুই শিশুর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, তারা হামের পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত ছিল। এছাড়া জরুরি চিকিৎসা সহায়তা দিতে একটি হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। হামের সংক্রমণ দেখা দিলে হেল্পলাইনে যোগাযোগ করলে চিকিৎসকরা রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আপনার মতামত লিখুন :