সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ ফরহাদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকার সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরহাদ মোটরসাইকেলযোগে উল্টো পথে সাইনবোর্ড এলাকা থেকে শিমরাইল মোড়ের দিকে যাচ্ছিলেন।

 

এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মোঃ জুলহাস উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।