ফতুল্লার বক্তাবলীতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর আওতায় এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, আইনটির ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটায় কর্মরত কর্মচারীদের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ফেতুল্লারবক্তাবলীতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর আওতায় এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, আইনটির ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটায় কর্মরত কর্মচারীদের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :