আদর্শ নাগরিক গড়ার ওপর জোর দিলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন / ১০০০
আদর্শ নাগরিক গড়ার ওপর জোর দিলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ

নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, কেবল নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন পরিবেশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

তিনি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “চোর-বাটপার দিয়ে এদেশের পরিবর্তন সম্ভব নয়। দেশকে প্রকৃত অর্থে পরিবর্তন করতে হলে নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকের কোনো বিকল্প নেই।” তিনি আদর্শ স্কুলের ভূয়সী প্রশংসা করে বলেন, “এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি মানুষ গড়ার কারখানা।” এখান থেকে অর্জিত শিক্ষা শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

 

আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মনিরুল আলম।

 

গণসংযোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলাম বাঙালী, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ইকবাল হোসেন শ্যামল, উপাধ্যক্ষ মাইনউদ্দিন আহমেদ, আদর্শ মহিলা মাদরাসার সভাপতি ডা. আলী আশরাফ খান, আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগর সভাপতি মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, আবদুর রশিদ শেখ, রবিউল আলম খান প্রমুখ।

 

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সততার পথে অবিচল থাকার আহ্বান জানানো হয়। বিদায় বেলায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়