নারায়ণগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ৬:১২ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

 

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে উৎসবমুখর হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।

মঙ্গলবার (১৪ এিপ্রল) সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনের উদ্যোগে
জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর উদ্যোগে বের করা হয়েছে পৃথক আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল পোশাকে, মুখোশ ও ব্যানার-ফেস্টুন নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরমধ্যে জেলা প্রশাসন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের কেরে। শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন এলাকায় ছিল উৎসবের আমেজ।

জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বরণ করা হয় নতুন বছরকে। স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্র ও নজরুল সংগীতসহ বিভিন্ন লোকগান, যা দর্শকদের মুগ্ধ করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।
উৎসবে অংশগ্রহণকারীরা জানান, পুরনো বছরের সব গ্লানি ভুলে নতুন আশায়, নতুন উদ্দীপনায় জীবনকে সাজাতে পহেলা বৈশাখের এই আয়োজন তাদের মাঝে এনে দিয়েছে ভিন্ন এক আনন্দ ও উচ্ছ্বাস।

জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতি জোটের শোভা যাত্রায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে বর্ষবরণ করা হয়।