
রাশেদ খানের গ্রেফতার দাবি খোরশেদের
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এসময় জাগপা নেতা রাশেদ খানের অবিলম্বে গ্রেফতার দাবি জানান তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবাদ বার্তায় খোরশেদ একথা বলেন।
তিনি বলেন, রাশেদ খান দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। সাম্প্রতিক সময়ে চলমান উন্নয়ন কার্যক্রমে ভীত হয়ে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি সৃষ্টির লক্ষ্যে তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন।
তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে অবিলম্বে রাশেদ খানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আপনার মতামত লিখুন :