ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

 

এর আগে ১৬ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর এলাকার পতেঙ্গার মোড় আলামিন টাওয়ার ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি হলেন- নরসিংদী জেলার শিবপুর থানার শিবপুর এলাকার মৃত হালিমের ছেলে মোঃ সাগর (২৬)। তিনি বর্তমানে মাসদাইর এলাকার আলামিন টাওয়ার ভবনের ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।