সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৭:৩২ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ টাকা জরিমানা করা হয়ছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় র‌্যাব-১১ ও জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে মেসার্স সেলিনা ট্রেডার্সকে এ জরিমানা করা হয়।

একই দিন বিকালে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে সিপিএসসি কোম্পানী কমান্ডার মো: শামসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ও র‌্যাব-১১। মেসার্স সেলিনা ট্রেডার্স দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রি করে আসছিল।

 

অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে র‌্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।