বন্দরে গৃহকর্মী ধর্ষনের পর চুল কর্তন,থানায় অভিযোগ 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৬:১১ অপরাহ্ন / ১০০০
বন্দরে গৃহকর্মী ধর্ষনের পর চুল কর্তন,থানায় অভিযোগ 

বন্দরে গৃহকর্মী ধর্ষনের পর চুল কর্তন,থানায় অভিযোগ

 

 

নারায়ণগঞ্জ বন্দরে ধর্ষণের বিচার চাওয়ায় গৃহকর্মীর চুল কেটে দিয়েছে বাড়ীর মালিক ও তার স্ত্রী।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী ৩০ বছর বয়সী নারীর অভিযোগ, তার স্বামী মোশাররফ হোসেন একজন রাজমিস্ত্রী।তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পাচকিপ্টা গ্রাম।প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়েছে।বর্তমানে মদনপুর এলাকায় মো.বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পাশের কয়েক বাসায় বুয়া’র কাজ করেন।কিছুদিন যাবত বাড়িওয়ালার বাসায় গৃহকর্মীর কাজ করেন।গত শুক্রবার সকালে বাড়িওয়ালা বাবুল মিয়া ফোন করে তাড়াতাড়ি কাজে যেতে বলেন।কিন্তু বাসায় গিয়ে দেখেন বাবুল মিয়া একা আছেন। আর কেউ বাসায় নেই।তখন ভুক্তভোগী রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকেন। একপর্যায়ে বাবুল মিয়া তাকে ডেকে রুমের ভেতর নিয়ে যায় এবং জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।এ ঘটনা কাউকে জানালে তাকে জীবনে মেরে ফেলার ভয় দেখায় বাবুল।পরবর্তীতে এ ঘটনা ধর্ষক বাবুলের স্ত্রী রোজিনা কে জানিয়ে বিচার দাবী করেন ভুক্তভোগী নারী।কিন্তু উল্টো তাকে নানা রকম হুমকি ধামকি দিয়ে রোজিনা ও তার স্বামী মিলে ভুক্তভোগী নারীর মাথার চুল কেটে দেয়।এমনকি এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তার স্বামীকে বড় ধরনের ক্ষতি করার ভয় দেখায় বাবুল ও তার স্ত্রী রোজিনা।পরবর্তীতে আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বাদীর অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের জন্য ধামগড় ফাড়ীর অফিসার কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।