রূপগঞ্জের মুড়াপাড়ায় তিতাসের অভিযান : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জের মুড়াপাড়ায় তিতাসের অভিযান : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

রূপগঞ্জের মুড়াপাড়ায় তিতাসের অভিযান : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 

নারায়ণগঞ্জে রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার ( ২৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মুড়াপাড়া বাজারের পুজা মিষ্টান্ন ভাণ্ডার, বিসমিল্লাহ হোটেল, চিন্তা হরন, দিপা মিষ্টান্ন, ও আবাসিক সহ ৬ টি স্পটের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ, ও রূপগঞ্জ জোনের ম্যানেজার জাহিদ হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

তিতাসের কর্মকর্তারা বলেন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এলাকাবাসীর অভিযোগ যেখানে তিতাসের বৈধ আবাসিক গ্রাহকদের ঠিকমতো চুলা জ্বলেনা। সেখানে প্রশাসনের নাকের ডগায় গত ১৫ বছর ধরে মুড়াপাড়া বাজারের মতো জায়গায় মিষ্টির দোকান গুলোতে অবৈধ সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।