রায়ণগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ চালককে জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন / ১০০০
রায়ণগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ চালককে জরিমানা

রায়ণগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ চালককে জরিমানা

 

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে নারায়ণগঞ্জের সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে চারটি যানবাহনকে আর্থিক জরিমানা করার পাশাপাশি নিষিদ্ধ হর্ন জব্দ করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টি ও আইন অমান্য করে হর্ন বাজানোর দায়ে চারটি যানবাহনকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যানবাহনগুলো থেকে চারটি উচ্চ শব্দ উৎপন্নকারী হর্ন খুলে নিয়ে জব্দ করেন কর্মকর্তারা।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম এবং নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। মূলত শব্দদূষণ সম্পর্কে সাধারণ চালক ও নাগরিকদের সচেতন করতেই দিবসটি উপলক্ষ্যে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।

 

পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এমন অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। বিশেষ করে উচ্চ শব্দ সৃষ্টিকারী যানবাহন, কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া নিয়মিত তদারকির মাধ্যমে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।