ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার ৩


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৪:০২ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার ৩

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিন আগে পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়িতে গভীর রাতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ফতুল্লা থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম-পরিচয় তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছে, তারা পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করে। এছাড়া তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত:ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র,তালা কাটার যন্ত্র (কাটার) গ্রিল ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়িতে ডাকাতির ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। দ্রুততম সময়ের মধ্যে তিনজনকে গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা নিশ্চিত হতে রিমান্ডের আবেদনসহ অধিকতর তদন্ত চলছে।