বন্দরের দুই মাদক ব্যবসায়ী ১০০ কেজি গাঁজাসহ কুমিল্লায় গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন / ১০০০
বন্দরের দুই মাদক ব্যবসায়ী ১০০ কেজি গাঁজাসহ কুমিল্লায় গ্রেফতার

বন্দরের দুই মাদক ব্যবসায়ী ১০০ কেজি গাঁজাসহ কুমিল্লায় গ্রেফতার

কুমিল্লার তিতাস এলাকায় একটি বড় ধরণের মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে তিতাস থানাধীন আড়াইরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। ‎ ‎গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা। তারা হলেন—‎১. মোহাম্মদ রানা (৪২): পিতা-মোঃ গোলজার হোসেন, সাং-দেউলি চওড়াপাড়া (ওয়ার্ড নং-২৪), থানা-বন্দর। ২. মোঃ রাহাত (২৩):পিতা-শহীদ, সাং-দক্ষিণ লক্ষণ খোলা (ওয়ার্ড নং-২৫), থানা-বন্দর। ‎ ‎ ‎র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল সোমবার বিকেল সাড়ে ৫টার সময় কুমিল্লার তিতাস থানাধীন আড়াইরকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে সেটির ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরাধে জড়িত থাকার অপরাধে প্রাইভেটকারসহ দুই আরোহীকে গ্রেফতার করা হয়। ‎ ‎ ‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি বড় মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় বড় চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা প্রাইভেটকারের মতো ব্যক্তিগত যান ব্যবহার করে আসছিল। ‎ ‎ ‎গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে র‍্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।