
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ৪ ও সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
বন্দরে বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভুড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে এস এস মুখদুমী (৩৮), নুরবাগ এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আজমাঈন অপু (৩০), একরামপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে জসিম ওরফে সবুজ (৪৪) এবং মদনপুর কলাবাড়ি এলাকার মৃত শাহজাহানের ছেলে রনি (৪৫)। ধৃতদের মঙ্গলবার (৫ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টেে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার (৪ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
আরেক পৃথক অভিযান চালিয়ে অর্থঋণ আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর ইউনিয়নের ছোনখোলা এলাকার ইউনুস মিয়ার ছেলে নুরুল হক কাজল (২৮) এবং মদনপুর ইউনিয়নের কামতাল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে স্বপন (৪২)। ধৃতদের মঙ্গলবার (৫ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত। সোমবার (৪ মে) রাতে বন্দর থানার পৃথক এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন :