সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১৮ জন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১৮ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১৮ জন গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ জন মাদক ব্যবসায়ীসহ ১৮ জনকে গ্রেপ্তার

করেছে পুলিশ। তাদের মধ্যে ২ জন হত্যা মামলার আসামি। রবিবার ( ১০ মে)

দুপুরে বিষযটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ

এমদাদুল হক। তার আগে শনিবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থানার বিভিন্ন

এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নাজিম উদ্দিন (২৮), সাগর (২৮), ইমন মিয়া (২৭), রাহাত

মিয়া (২০), রাসেল মিয়া (২৭), বাবুল ওরফে বাবলু মিয়া (৩২), ফয়সাল মিয়া

(২৬), জীবন (২৪), মো. ওয়াহিদ মিয়া (২৬), মো. ফারুক মিয়া (৩৮), মো.

বাবু (২৮), হৃদয় মাহমুদ জনি (৪৫), মো. আব্দুল আজিজ (৫২), মো. আল

আমিন (২৭), মো. আব্দুর রহমান(৩৫), মো. লুৎফর রহমান মুন্না (২৮), মো.

জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ও আবু বক্কর (৫২)। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫০০

গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমাদের নিয়মিত

বিষেশ অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন মাদক

ব্যবসায়ী, ১ জন চুরি মামলায়, ২ জন বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় করা

মামলায়, ১ জন সিআর মামলার পরোয়ানভূক্ত আর ৮ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার

করা হয়েছে। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।