শহরের বাবুরাইল থেকে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ ১ মাদক ব্যবসায়ী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন / ১০০০
শহরের বাবুরাইল থেকে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শহরের বাবুরাইল থেকে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

মঙ্গলবার ১২ মে র‍্যাব-১১, সিপিসি-১ এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন বাবুরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে ০৬ বোতল ফেন্সিডিল, ১৩৫ পিছ ইয়াবা ও নগদ ৩০,০২০/- টাকাসহ গ্রেফতার করা হয়।
গোপন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় যে, নারয়ণগঞ্জের সদরের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের রমরমা ব্যবসা চলছে। মাদকের আতঙ্কে এলাকাবাসীর জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে মর্মে এলাকাবাসি জানান। এছাড়াও নগরীর বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার খবর গোপন সোর্সের মাধ্যমে জানতে পেরে বাবুরাইল এলাকায় জনৈক পলাশ এর পরিত্যাক্ত বাসায় অভিযান পরিচালনাকালে মাদকসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মোঃ হোসেন (৩০), পিতা-রতন মিয়া, মাতা- মোছাঃ সাফিয়া বেগম, স্থায়ী সাং- বাবুরাইল, থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ এর হেফাজত হইতে ০৬ বোতল ফেন্সিডিল, ১৩৫ পিছ ইয়াবা ও নগদ ৩০,০২০/- টাকা উদ্ধার করে। উক্ত অভিযান পরিচালনা শেষে এলাকাবাসি অনেক সন্তোষ প্রকাশ করে।
মাদক কারবারিদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।