গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাওয়ার পথে নারায়ণগঞ্জ অতিক্রমকালে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ

Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন / ১০০০
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাওয়ার পথে নারায়ণগঞ্জ অতিক্রমকালে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাওয়ার পথে নারায়ণগঞ্জ অতিক্রমকালে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ

এসময় দলীয় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থেকে রাসেল মাহমুদ বলেন, “দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

তিনি আরও বলেন, “আগামী দিনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী রাজপথে সক্রিয় থাকবে।”

এসময় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।