বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন / ১০০০
বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট

বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে জ্যেষ্ঠ সাংবাদিক এস এম শাহিন আহমেদের ওপর পৈশাচিক হামলা চালিয়েছে জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি সাগর ও তার সহযোগীরা।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দাস্থ সাংবাদিক শাহিনের নিজস্ব কার্যালয়ে এই বর্বরোচিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা কার্যালয়ের কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা ও নগদ টাকা লুটে নেয়।

ভুক্তভোগী সাংবাদিক এস এম শাহিন আহমেদ সিএমএন বাংলা টেলিভিশনের প্রতিনিধি, দৈনিক সচেতন পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক এবং বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কার্যালয়ে হঠাৎ করেই ফরাজীকান্দা এলাকার চিহ্নিত মাদক সম্রাট, দেড় ডজন মামলার আসামি সাগর ও তার তৃতীয় স্ত্রী বিউটির নেতৃত্বে একদল সশস্ত্র মাদক কারবারি হানা দেয়। তারা সাংবাদিক শাহিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে।

হামলাকারীরা অফিস থেকে মূল্যবান ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরার ডিভিআর এবং ড্রয়ারে থাকা নগদ অর্থ লুটে নেয়। এসময় তারা সাংবাদিক শাহিনকে মিথ্যা মামলা ও সপরিবারে হত্যার হুমকি দেয়। আশপাশের লোকজন খবর পেয়ে এগিয়ে এলে সন্ত্রাসী সাগর ও বিউটি তাদের ব্যবহৃত জুতো ফেলে রেখেই দৌড়ে পালিয়ে যায়।

গ্রেপ্তার এড়াতে সাগর বিভিন্ন সময় রূপ পরিবর্তন করলেও সে মূলত জেলা পুলিশের পুরস্কার ঘোষিত ও তালিকাভুক্ত একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকা-ের অন্তত ১৮টি মামলা রয়েছে। মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করায় সে দীর্ঘদিন ধরে সাংবাদিক শাহিনকে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিল।

সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় নারায়ণগঞ্জ স হবন্দরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এ ঘটনায় সাংবাদিক শাহিন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে চিহ্নিত মাদক সম্রাট সাগর ও তার স্ত্রী বিউটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।