চাষাঢ়ায় মুখে লাল কাপড় বেঁধে যুবলীগের ঝিটকা সাড়াশি মিছিল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন / ১০০০
চাষাঢ়ায় মুখে লাল কাপড় বেঁধে যুবলীগের ঝিটকা সাড়াশি মিছিল

চাষাঢ়ায় মুখে লাল কাপড় বেঁধে যুবলীগের ঝিটকা সাড়াশি মিছিল

নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় মুখে লাল কাপড় বেঁধে অজ্ঞাতনামা কয়েকজন যুবলীগ কর্মীর সাড়াশি মিছিলের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কয়েকজন ব্যক্তি মুখে লাল কাপড় বেঁধে চাষাঢ়ার চত্ত্বরের প্রধান সড়কে মিছিল বের করে।

এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা, শেখ হাসিনা” স্লোগান দিতে থাকে। মিছিলটি সংক্ষিপ্ত সময়ের জন্য চললেও এতে পথচারীদের মধ্যে কৌতূহল ও কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, মিছিলকারীদের অধিকাংশই অপরিচিত হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তারা দ্রুত মিছিল শেষ করে এলাকা ত্যাগ করে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়দের ধারণা, আকস্মিক এই মিছিলের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য থাকতে পারে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।