সড়কে পশু রেখে যানজট সৃষ্টি করলে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিসি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন / ১০০০
সড়কে পশু রেখে যানজট সৃষ্টি করলে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিসি

সড়কে পশু রেখে যানজট সৃষ্টি করলে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিসি

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়াডে নাভানা সিটি পশুর হাটসহ বিভিন্ন হাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

 

সোমবার (২৫ মে) বিকেলে হাটে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা এবং হাট ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তারা। নাভানা সিটি হাটের পক্ষে মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক রাকিবুর রহমান সাগর উপস্থিত ছিলেন। তিনি হাটের সামগ্রিক তথ্য সরবরাহ করেন জেলা প্রশাসককে।

 

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো হাটে নির্ধারিত হাসিলের অতিরিক্ত টাকা আদায়, জাল নোটের লেনদেন বা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

তিনি আরও বলেন, “সড়কে পশু রেখে যানজট সৃষ্টি করলে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন, ভেটেরিনারি মেডিকেল টিম ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।”

 

জেলা প্রশাসক জানান, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী, ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ‘ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে হাটে আসতে পারেন এবং কোরবানির পশু কিনতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন সার্বক্ষণিক মাঠে থাকবে’।

 

একাধিক হাট পরিদর্শনকালে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ, নির্ধারিত হাসিলের অতিরিক্ত অর্থ আদায় রোধ এবং সড়কে পশু বিক্রি করে যানজট সৃষ্টির বিষয়গুলো মনিটরিং করেন।

 

এসময় চাদমারী ও ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠ পশুর হাটে মূল সড়কে গরুর অবস্থান দেখে হাট কর্তৃপক্ষ ও বিক্রেতাদের সতর্ক করা হয়। এদিকে চাঁদমা

 

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হাট পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ প্রাণিসম্পদ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।