রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১০:১৮ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

 

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য মামলায় অভিযুক্ত ৬ জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আদালতের আদেশ অনুযায়ী—

১) মোঃ ইউসুফ মিয়া (২০), পিতা: মোঃ মকবুল হোসেন, সাং: গোলাকান্দাইল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ – ১ (এক) বছর কারাদণ্ড

২) মোঃ শিমুল প্রধান (২৬), পিতা: মৃত ফজলুল প্রধান, সাং: বাড়িয়া ছনি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ – ১ (এক) বছর কারাদণ্ড

৩) রাজন মিয়া (২০), পিতা: মোঃ দেলোয়ার হোসেন, সাং: গোলাকান্দাইল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ – ১ (এক) বছর কারাদণ্ড

৪) মোঃ নাঈম হাসান (২০), পিতা: মোঃ নজরুল ইসলাম, সাং: বিবিয়ান, বন্তোআলী, দিনাজপুর – ৩ (তিন) মাস কারাদণ্ড

৫) মোঃ সানি (২৪), পিতা: মোঃ জামান মিয়া, সাং: ভাগবের সিটি মার্কেট, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ -৬ (ছয়) মাস কারাদণ্ড

৬) মোঃ আশরাফুল (২৬), পিতা: মোঃ আব্দুল আজিজ, সাং: লস্করদী (লস্কুদ্দিন), আড়াইহাজার, নারায়ণগঞ্জ – ৬ (ছয়) মাস কারাদণ্ড।

মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে সুরক্ষিত রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে সকলের সচেতনতা ও সহযোগিতা একান্তভাবে কাম্য।