
বন্দরে বিভিন্ন অভিযোগে ৬ জন আটক
বন্দরে পৃথক জিআর মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মানিক (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মানিক বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার হানিফ মিয়ার ছেলে। ধৃতকে উল্লেখিত পৃথক ওয়ারেন্টে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১৬ জুন) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,বন্দর থানার উপ পরিদর্শক মামুন ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার নয়ানগর এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দর থানার দায়েরকৃত ৩০(৭)১৭ নং মামলার ৬ মাসের সাঁজা ও একই থানার অপর দায়েরকৃত ৫৫(৪)১০ নং মামলার দেড় বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অপরদিকে বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৪ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর থানার সালেহনগর এলাকার বাবুল সরদারের ছেলে সবুজ হোসেন (২০) একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে শাকিল (২২) ও একই এলাকার আলী আকবর মিয়ার ছেলে মেহেদী (২০) ও বকুলতলা এলাকার মৃত লিটন চন্দ্র সাহার ছেলে ঝন্টু চন্দ্র সাহা (৩২)। আটককৃতদের মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত সোমবার (১৫ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
আপনার মতামত লিখুন :