বৈষম্য বিরোধী মামলায় আওয়ামী লীগের খালিদ সহ গ্রেপ্তার দুইজন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন / ১০০০
বৈষম্য বিরোধী মামলায় আওয়ামী লীগের খালিদ সহ গ্রেপ্তার দুইজন

বৈষম্য বিরোধী মামলায় আওয়ামী লীগের খালিদ সহ গ্রেপ্তার দুইজন

 

জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় খালিদ হাসান ও সাদমান নামে আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড পাইকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত খালিদ হাসান নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও সাদমান যুবলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

 

খালিদ হাসান ও সাদমানের গ্রেপ্তার নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাজেদুর রহমান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি খালিদ হাসান ও সাদমান। তাদেরকে আইনি পদক্ষেপের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক খালিদ হাসান ছিলেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অনুসারী।