এমপি পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন / ১০০০
এমপি পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার

এমপি পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার

 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার ২১ জুন রাতে যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়নগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

বহিষ্কৃতদের কোন অপকর্মের দায় দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।