বন্দর থানার ওসি আশরাফ বদলী,স্থলাভিষিক্ত হবেন জামাল 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন / ১০০০
বন্দর থানার ওসি আশরাফ বদলী,স্থলাভিষিক্ত হবেন জামাল 

বন্দর থানার ওসি আশরাফ বদলী,স্থলাভিষিক্ত হবেন জামাল

 

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে।নতুন ওসি জামাল উদ্দিনকে নিযুক্ত করা হয়েছে। তিনি সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্বে ছিলেন।

 

বুধবার (২৪ জুন) পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এক অফিস আদেশে জামাল উদ্দিনকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিযুক্ত করেন।

 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে বলেন, বন্দর থানার ওসি আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে সোনারগাঁ থানার পরিদর্শক ( তদন্ত) জামাল উদ্দিনকে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।