সিদ্ধিরগঞ্জে স্বামীর যৌতুক নিরোধ মামলায় স্ত্রী গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে স্বামীর যৌতুক নিরোধ মামলায় স্ত্রী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে স্বামীর যৌতুক নিরোধ মামলায় স্ত্রী গ্রেফতার

 

সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় সাজেদা আক্তার (২৬) নামের গৃহবধূকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট জারির পর বুধবার (২৪ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বাদী শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় সিআর-৫৫৮/২৪ নম্বর নালিশি মামলাটি দায়ের করেছিলেন। এর প্রেক্ষিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলী আদালত) বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

 

গ্রেফতারকৃত সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকার মো: শাহ আলমের মেয়ে।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, আদালতের নির্দেশনা মোতাবেক ওয়ারেন্ট তামিল করতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিবাদীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।