
বন্দরে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপণ কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে ০৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে এ কর্মশালা ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান ও বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি সবুজ নগরায়নের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান। পরে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বেশকিছু বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :