
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গন থেকে ২ প্রাইভেটকার ও মোটরসাইকেল চুরি: নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে ৩ চোর আটক
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গন থেকে দুটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিন সদস্যের একটি চোরচক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনকে নারায়ণগঞ্জ এবং একজনকে কুমিল্লা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরচক্রের সদস্যদের শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া যানবাহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :