সিদ্ধিরগঞ্জে বৈষম্য মামলায় আওয়ামী লীগ কর্মী মান্নান গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ২:৫২ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে বৈষম্য মামলায় আওয়ামী লীগ কর্মী মান্নান গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে বৈষম্য মামলায় আওয়ামী লীগ কর্মী মান্নান গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় কর্মী আ: মান্নান (৫৬) কে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী বিহারী ক্যাম্প থেকে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা থাকায় বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।