বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন / ১০০০
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন

‎নিজস্ব প্রতিবেদক, বন্দর: বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

‎রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।

‎উদ্বোধনকালে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিউর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

‎সারা দেশের ন্যায় এই ক্যাম্পেইনের আওতায় বন্দর উপজেলায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, টিকাদান কর্মসূচির নিয়ম অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

‎শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অন্ধত্ব দূরীকরণে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে এই কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।