
সোনাকান্দায় খাল পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করলেন নাসিক প্রশাসক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকেল ৫টায় সোনাকান্দা নাসিক স্টেডিয়াম মাঠ সংলগ্ন এলাকায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, “দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা, কচুরিপানা ও বিভিন্ন বর্জ্য অপসারণের মাধ্যমে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া আমাদের অন্যতম দায়িত্ব। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাসিকের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ এবং বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী।
এসময় স্থানীয় এলাকার বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান। খালের পরিবেশ রক্ষা এবং মশা নিধনসহ জনস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালনার জন্য স্থানীয়রা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান
আপনার মতামত লিখুন :