সিদ্ধিরগঞ্জে দস্যুতা মামলার তিন আসামিসহ ৪ জন গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে দস্যুতা মামলার তিন আসামিসহ ৪ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে দস্যুতা মামলার তিন আসামিসহ ৪ জন গ্রেফতার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে দস্যুতা মামলার তিন আসামি ও একটি সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (৪ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দস্যুতা মামলার তিন আসামি এবং একটি সিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হাসান (২৬), বন্দর উপজেলার লাউসার এলাকার বাসিন্দা; মো. নয়ন (২২), দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি এলাকার বাসিন্দা; মো. শুভ (২০), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার বাসিন্দা এবং মো. সাব্বির, সিদ্ধিরগঞ্জের পশ্চিম মধুগড় এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে চারজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।