
নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাট এলাকায় আগুনে পুড়ল আড়ৎ
নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে মাছের আড়তে শনিবার ৪ জুলাই বিকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মালিকানাধীন আড়তের টং দোকান ও মালামাল ভস্মীভূত হয়েছে।
আগুনে আড়তে মাছ সংরক্ষণ ও পরিবহনের কাজে রাখা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আগুনে নারায়ণগঞ্জ পোর্ট এরিয়োর ৫নং ঘাট শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মায়ের আশীর্বাদ মৎস্য আড়ৎ, মারিয়া মৎস্য আড়ৎ,শাহজালাল মৎস্য এন্টারপ্রাইজ ও হরে কৃষ্ণ মৎস্য ভান্ডারসহ ৬ জনের মালিকানাধীন আড়তে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসব আড়ৎ সমূহে মাছ সংরক্ষণ ও পরিবহন কাজে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার মজুদ ছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ৬টি আড়তের সমস্ত মালামাল পুড়ে গেছে।
এসব আড়তে মাছ সংরক্ষণ ও পরিবহন কাজে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার মজুদ ছিল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :