
বন্দরে অটোরিকশা চালক খুনের মামলায় জুম্মান গ্রেপ্তার
বন্দরে অটোরিক্সা চালক মাসুম রানা(৩৫) হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে জুম্মান (২৭)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১ । ধৃত জুম্মান বন্দর থানার রামনগর এলাকার নুরুল হক মিয়ার ছেলে। ধৃতকে উল্লেখিত মামলায় সোমবার (৬ জুলাই) দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত রোববার (৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যার মামলা নং- ৯(৭)২৬ ধারা- ৩০২/ ২০১/ ৩৪ পেনাল কোড- ১৮৬০। নিহত রিক্সা চালক মাছুম রানা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। এর আগে গত সোমবার (২৯ জুন).দুপুরে রামনগরস্থ কাজের উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে উল্লেখিত রিক্সা চালক নিখোঁজ হয়। নিখোঁজের ৬ দিন পর গত শনিবার (৪ জুলাই) দুপুরে বন্দর থানার মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, আমার স্বামী রিক্সা চালক মাসুম রানা একই থানার ২৬ নং ওয়ার্ডের সোনাচড়া এলাকার বারেক মিয়ার ছেলে রাসেল ও মনারবাড়ী এলাকার খোরশেদ মিয়ার ছেলর সাইফুলসহ তাহাদের সাথে থাকা অজ্ঞাতনামা বিবাদীদের সাথে প্রায়ই চলাফেরা করত। এলাকার মাদক বেচাকেনা ও চুরি ডাকাতিকে কেন্দ্র করিয়া তাহাদের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে গত সোমবার (২৯ জুন) দুপুর ১২টা হইতে গত শনিবার (৪ জুলাই) সকাল ১০টার মধ্যবর্তী যে কোন সময় উল্লেখিত বিবাদীগন হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বন্দর থানাধীন ১নং ঢাকেশ্বরী সাকিনস্থ জনৈক বিল্লালের চায়ের দোকানের পিছনের ডোবায় মৃতদেহ ফেলে রাখে বলে লোকমুখে জানিতে পারি। উল্লেখিত বিবাদীগনরা চুরি, ডাকাতি ও মাদকদ্রব্য বেচা কেনার সাথে জড়িত রয়েছে বলে এলাকায় জনশ্রুতি আছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, রিক্সা চালক মাসুম রানা হত্যা মামলায় জড়িত থাকার অপরাধে জুম্মান নামে একজনকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহারভূক্ত পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
আপনার মতামত লিখুন :