
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, চুরি মামলার ১ জন এবং জুয়া আইনের ৪ ধারার ৮ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
সোমবার (৬ জুলাই ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিভিন্ন টিম সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, চুরি মামলার ১ জন এবং জুয়া আইনের ৪ ধারায় অভিযুক্ত ৮ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. ইসমাইল হোসেন, মো. রিপন, মো. জাহিদ, মো. ভুলু, আব্দুস সাত্তার, মো. মাসুদ, মো. রুবেল মিয়া, মো. হানিফ, সায়েদ ওরফে সাহিদ, মো. রাকিব এবং মো. নাইম মোল্ল্যা।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :