বন্দরে বসত ঘরের চালা খুলে রং মিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ১০:০২ অপরাহ্ন / ১০০০
বন্দরে বসত ঘরের চালা খুলে রং মিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার

বন্দরে বসত ঘরের চালা খুলে রং মিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার

 

 

বন্দরে বসত ঘরের টিনের চালা খুলে ইমরান হোসেন (৩২) নামে এক রংমিস্ত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার নবীগঞ্জ কদমতলী এলাকা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। আত্মহত্যাকারী ১ সন্তানের জনক ইমরান হোসেন উল্লেখিত এলাকার আমির হোসেন মিয়ার ছেলে। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সকালে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে বসত ঘরের টিনের চালা খুলে ঝুলান্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

আত্মহত্যাকারীর পরিবারের বরাত দিয়ে

লাশ উদ্ধারকারি কর্মকর্তা এস আই ফরহাদ হোসেন জানান, আত্মহত্যাকারি ১ সন্তানের জনক ইমরান হোসেন মাদকসেবী। সে সাথে তার মাথায় সমস্যা রয়েছে। মঙ্গলবার রাতে যে কোন সময়ে বসত ঘরের দরজা বন্ধ করে ঘরের আঁড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় এলাকাবাসী সহযোগিতায় টিনের চালা খুলে ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত ভাবে আবেদন করলে কর্তৃপক্ষ আবেদন আমলে নিয়ে দুপুরে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।