নেতাকর্মী কর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : খোরশেদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন / ১০০০
নেতাকর্মী কর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : খোরশেদ

নেতাকর্মী কর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : খোরশেদ

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অধীন বন্দর থানা যুবদলের অসুস্থ সাবেক নেতাকর্মী এবং তাদের পরিবারের অসুস্থ সদস্যদের খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খোরশেদ।

সম্প্রতি তিনি অসুস্থ নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চলমান চিকিৎসা সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

খোরশেদ বলেন, “যারা দীর্ঘদিন সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও আমরা সবসময় পাশে থাকতে চাই।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরাও বলেন, অসুস্থ সাবেক নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

খোঁজখবর নেওয়ার সময় স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।