প্রধানমন্ত্রীর আহবানে বৃক্ষরোপন করবো সবাই : দিদার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৬:২২ অপরাহ্ন / ১০০০
প্রধানমন্ত্রীর আহবানে বৃক্ষরোপন করবো সবাই : দিদার

প্রধানমন্ত্রীর আহবানে বৃক্ষরোপন করবো সবাই : দিদার

 

দেওভোগ ২৬ ও ২৭নং লক্ষ্মী নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভনিংবডি কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন, তার আহবানে সাড়া দিয়ে স্কুল ও বাড়ির আশেপাশে বৃক্ষরোপন করবো। একই সঙ্গে কোমলমতি শিশুরা প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগাতে হবে। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে নিম গাছের চারা রোপন করেছিলো। সেই গাছ এখন সৌদি আরবের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে, একই সাথে এই গাছকে ‘জিয়া ট্রি’ (জিয়া গাছ) হিসেবে পরিচিতি দিয়েছে দেশটি। গাছটি কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে, ওই গাছ মানুষের কী কী উপকারে আসে জানলে আরো উৎসাহিত হবে। স্কুলে লাগানো গাছ বড় হলে সেটি তোমাদের ছায়া দেবে। ক্লান্ত হলে তোমরা সেই গাছের নিচে বিশ্রাম নিতে পারবে।

 

বুধবার ১৫ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উদ্বোধনী শেষে দেওভোগ ২৬ ও ২৭নং লক্ষ্মী নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাড়ে বৃক্ষরোপন করে তিনি একথা বলেন।