ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

 

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জাতীয় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে সড়ক দুর্ঘটনায় একজন অজ্ঞাত বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। যদি এখন পর্যন্ত ওই বৃদ্ধের নাম এবং ঠিকানা পাওয়া যায়নি।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার বিকেল চারটার দিকে লিংক রোডের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সড়ক পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে যারাই প্রত্যক্ষদর্শিরা। তার পরিচয় জানা না গেলেও ওই ব্যক্তি নরসিংদী থেকে ফতুল্লা এসেছিলেন তার ছেলে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি আছেন। তাকে দেখার জন্য এসেই মৃত্যু হল এই বৃদ্ধ ব্যক্তির।

স্থানীয়রা জানিয়েছেন, স্টেডিয়াম সংলগ্ন লিংক রোড টি পার হওয়ার সময় হবে সেই ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা প্রবণ স্থানে অতীব জরুরিভাবে একটি ফুটওভার ব্রিজ দেয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।