সাংবাদিকদের কলমকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু সত্যকে কখনও নয়!


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন / ১০০০
সাংবাদিকদের কলমকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু সত্যকে কখনও নয়!

সাংবাদিকদের কলমকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু সত্যকে কখনও নয়!

 

দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিক’র মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোড় দাবীতে এক মানববন্ধনের আয়োজন করেছে

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

 

রবিবার (২৬ জুলাই) দুপুরে নগরীর চাষাঢ়াস্থ সলিমুল্লাহ সড়কে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় কর্মরত নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি এর সহ-সভাপতি মোঃ আসলাম মিয়া’র সভাপতিত্বে ও-ই মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন- জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি এর সভাপতি ও দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি এর সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটি এর সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক মোঃ শহিদুল্লাহ রাসেল, বন্দর থানা প্রেস ক্লাব এর সভাপতি হাজী মুহাম্মাদ মুহসিন দেওয়ান, বন্দর উপজেলা প্রেস ক্লাব এর সাবেক সভাপতি জি. কে. রাসেল, দৈনিক যায়যায় দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, দৈনিক রুদ্র বার্তা পত্রিকার সম্পাদক মোঃ শাহ আলম তালুকদার, নির্বাহী সম্পাদক এইচ. এম. সেকান্দার আলী, এন. এ, এন. টিভির পোগ্রাম ডিরেক্টর মোঃ শাহ আলম, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হীরা, নয়া দিগন্ত মাল্টিমিডিয়া এর

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সাজু হোসেন, সময় সকাল এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নাজমুল হোসেন (আশিক), নিউজ ২৪ নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক মোঃ মিঠুন মিয়া।

 

ও-ই মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে সাংবাদিক হাফিজুর রহমান শফিক সহ কারাবন্দী সকল সাংবাদিকদের মুক্তির দাবী জানান এবং নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী রাখেন।

 

বক্তারা আরও বলেন- সাংবাদিকদের কলমকে থামিয়ে দেয়া যায়, কিন্তু সত্যকে কখনও নয়! একজন সাংবাদিকের শক্তি তার কলম, তার বিবেক এবং সত্য প্রকাশের সাহস। সে-ই কণ্ঠস্বর যদি অন্যায়ভাবে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হয়। তা-হলে প্রশ্ন জাগে, আজ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

 

আইনের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু, আইনের প্রয়োগ হতে হবে ন্যায়ের ভিত্তিতে। যদি আইনের রক্ষকরাই মানুষের আস্থা ভেঙে দেন। তবে সাধারণ মানুষ কোথায় ন্যায়বিচার পাবে? আমরা কোন অন্যায়ের পক্ষে নই, আমরা ন্যায়বিচারের পক্ষে। একজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার হোক আইনের মাধ্যমে। কিন্তু তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও সত্যের ভিত্তিতে। সাংবাদিকের কণ্ঠ রুদ্ধ করে নয়।

 

জন্ম হলে মৃত্যু হবে, এটাই বাস্তবতা। তা-ই বলে কোন অন্যায়ের সাথে আপোষ করে থেমে থাকা নয়। বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সাহসিকতার সহিত লড়াই করে মৃত্যুকে বরণ করা গৌরবের। এ চিন্তা ভাবনা থেকেই আমাদের এ-ই সাংবাদিকতায় কাজ করা। অপরাধীদের ভয়ে থেমে যাওয়া নয়। অন্যায়ের বিরুদ্ধে কলম চলবেই।

 

মানববন্ধন কর্মসূচীতে ও-ই সময় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- আদিত্য রুপু, আবুল কালাম আজাদ, মোঃ লিটন হোসেন, জুয়েল রানা, সাজ্জাদ আহমেদ খোকন, মোঃ সুজন, মোঃ মুক্তাদির রহমান, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আল আমিন, মোঃ জাকির আহমেদ, মনির হোসেন, ফটো সাংবাদিক মোঃ ওয়ারদে রহমান প্রমূখ।