নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র‌্যালি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র‌্যালি

নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র‌্যালি

 

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুসের বর্নাঢ্য র‌্যালি বের হয়। জুলুসের নেতৃত্ব দিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সদস্য সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

 

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে বের হয় এ জসনে জুলুস। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জেলার বিভিন্নস্থান থেকে পায়ে হেটে ও যানবাহনে করে মুসল্লীরা র‍্যালীতে অংশ নেন। পরে বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

জুলুস শুরু হলে হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অংশগ্রহণকারীদের হাতে ও মাথায় ছিল সবুজ রঙের কালিমা লেখা পতাকা। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল— “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”, “নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ।”

 

সৈয়দ বাহাদুর শাহ বলেন, কুরআন হাদিসের আলোকে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালনের অসংখ্য দলিল রয়েছে। যারা ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলে তারা ইহুদীদের দালাল। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে। মব বন্ধ এবং জঙ্গিবাদকে নির্মূল করা আহবান জানান তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব প্রমুখ।