
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ সোহাগ।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিনি নারায়ণগঞ্জবাসীসহ দেশের সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আপনার মতামত লিখুন :