নারায়ণগঞ্জে বৃক্ষ মেলা-২০২৬ সমাপ্ত, ‘নগর কানন’-এর প্রথম স্থান অর্জন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ২:২২ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে বৃক্ষ মেলা-২০২৬ সমাপ্ত, ‘নগর কানন’-এর প্রথম স্থান অর্জন

নারায়ণগঞ্জে বৃক্ষ মেলা-২০২৬ সমাপ্ত, ‘নগর কানন’-এর প্রথম স্থান অর্জন

 

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, বন বিভাগ ও নার্সারি মালিক সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষ মেলা-২০২৬ সফলভাবে সমাপ্ত হয়েছে। মেলায় অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে ‘নগর কানন’ নার্সারির উদ্যোক্তা আরিফ মিহির প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন।

বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও ফলদ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনীর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। মেলায় বৃক্ষপ্রেমী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল।

সমাপনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বৃক্ষপ্রেমী অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বৃক্ষ মেলায় প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে ‘নগর কানন’-এর উদ্যোক্তা আরিফ মিহির বলেন, এ অর্জন তাকে আরও বেশি বৃক্ষ রোপণ ও পরিবেশ রক্ষায় কাজ করতে অনুপ্রাণিত করবে। নারায়ণগঞ্জকে সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজকরা বলেন, বৃক্ষ মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।